কিশোরগঞ্জে নবগঠিত শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার নবগঠিত কমিটির গৌরব, ঐতিহ , সংগ্রাম ও সাফল্যের আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুপুরে শহরের রথখলা মাঠ থেকে এ আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভা করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান।
জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো: নুরুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন লস্কর পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এহসান অন্তর, জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক লাল মিয়া, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পিয়াল কাজী প্রমুখ।
এ সময় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান বলেন, গত শুক্রবার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রম সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও গতিশীল করার লক্ষ্যে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দিয়েছি। জেলায় সাংঘটনিক দায়িত্ব পালন করবে সভাপতি মো: নুরুল হক সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে ইমতিয়াজ হোসেন লস্কর পাপ্পু কাজ করবে বলে তিনি সকলের সাথে তাদের পরিচয় করিয়ে দেন।
এসময় নব গঠিত কমিটির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































